যে কোনো নতুন সৃষ্টির প্রাক্কালে অনেক ইতিহাস সংঘটিত হয়। তেমনি আজকের হাজী মেট্রোপলিস কলেজের সৃষ্টির উষালগ্নের কিছু গল্প, ইতিহাস আছে, যা প্রত্যক্ষদর্শী শিক্ষকেরা মনের মধ্যে এখনো লালন করে চলেছেন। আর এই ইতিহাস বর্তমান প্রজন্মের নতুনরা জানেন না। তাই প্রত্যেকটি ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকা উচিৎ। সৃষ্টির পিছনের ইতিহাস ভুলে যাবার মতো স্বার্থপরতা আর নেই।
প্রথমে যার কথা অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তিনি হচ্ছেন এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম আ ফ ম আজিজ উল হক । তৎকালীন তিনি ছিলেন সেন্ট্রাল রোড, ঢাকা আইডিয়াল কলেজের রসায়নের অধ্যাপক।
সর্বপ্রথম কলেজ তৈরির চিন্তা লালন করেন। তার এই সুপ্ত চিন্তাকে রূপদান করে কতিপয় কিছু উৎসাহী কিছু তরুন ব্যক্তিত্ব এবং আ ফ ম আজিজ উল হক স্যারের আমিন উল আহসান কামাল ভাই এবং বর্তমান কর্মরত প্রধান অফিস সহকারী মোহাম্মদ.