প্রতিষ্ঠানের ইতিহাস

যে কোনো নতুন সৃষ্টির প্রাক্কালে অনেক ইতিহাস সংঘটিত হয়। তেমনি আজকের হাজী মেট্রোপলিস কলেজের সৃষ্টির উষালগ্নের কিছু গল্প, ইতিহাস আছে, যা প্রত্যক্ষদর্শী শিক্ষকেরা মনের মধ্যে এখনো লালন করে চলেছেন। আর এই ইতিহাস বর্তমান প্রজন্মের নতুনরা জানেন না। তাই প্রত্যেকটি ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকা উচিৎ। সৃষ্টির পিছনের ইতিহাস ভুলে যাবার মতো স্বার্থপরতা আর নেই। প্রথমে যার কথা অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি তিনি হচ্ছেন এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মরহুম আ ফ ম আজিজ উল হক । তৎকালীন তিনি ছিলেন সেন্ট্রাল রোড, ঢাকা আইডিয়াল কলেজের রসায়নের অধ্যাপক। সর্বপ্রথম কলেজ তৈরির চিন্তা লালন করেন। তার এই সুপ্ত চিন্তাকে রূপদান করে কতিপয় কিছু উৎসাহী কিছু তরুন ব্যক্তিত্ব এবং আ ফ ম আজিজ উল হক স্যারের আমিন উল আহসান কামাল ভাই এবং বর্তমান কর্মরত প্রধান অফিস সহকারী মোহাম্মদ আব্দুল জলিল কে নিয়ে গ্লিম্পস পত্রিকার অফিস কক্ষে এর কার্যক্রম শুরু...read more

অধ্যক্ষ

Principal's Message কাজী আখতার ইবনে জাফর সিদ্দিকী

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ,

মেট্রোপলিস কলেজের ওয়েবসাইটে আপনাদের আন্তরিক স্বাগতম।

শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি। আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ, মানবিক এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। মেট্রোপলিস কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার গুণগত মান উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও...read more

সভাপতি

Principal's Message অধ্যাপক ড. সালমা বেগম

পুরাতন ঢাকার শিক্ষা বিস্তারে মেট্রোপলিস কলেজ একটি সুপরিচিত নাম। ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্র-ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মান সম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে মেট্রোপলিস কলেজ যে সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরী করেছে তার নেপথ্যে রয়েছে সম্মানিত  শিক্ষকমন্ডলীর নিরলস শ্রম ও আন্তরিক প্রয়াস।ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক, কর্মচারী ও প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতি ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সর্বাত্নক সমর্থক অব্যাহত থাকবে।